Frédéric François-এর এই গানটার একটা বিশেষত্ব হল তার প্রলম্বিত মেলোডিয়াস সুর যা পুরো সময়টা জুড়ে শ্রোতাকে একটা ঘোরের মাঝে রাখে।পশ্চিমা গানগুলোর বহুল প্রচলিত বিশেষত্বগুলো এ গানটা ধারণ করে।
এখানে কথাগুলোর যথাসাধ্য ভাবার্থ করার চেষ্টা করা হয়েছে যেহেতু আক্ষরিক অর্থ দাঁড় করালে সেটা ফরাসির চেয়েও জটিল দেখাবে।
অর্থ জানার আগে মূল গানটা শুনে নেবার অনুরোধ রইলো।
আসুন দেখে নিই,
L'Amour fou
Qui ne s'est jamais réveillé, comme au bord des larmes
যেন সে কখনো জেগে ওঠেনি অশ্রুর প্রান্তি থেকে
Pour avoir aimer de trop près les yeux d'une femme?
এক রমনীর দু'নয়ন খুব কাছ থেকে ভালোবেসে যাওয়ার কারণে?
Un café qui fume au matin qu'on ne touche pas
সকালের আছোঁয়া কফি কাপে ধোঁয়া ওঠে
L'impression soudain que rien ne va
হঠাৎ অনুভূত হয়, যে কিছুই ঠিক নেই
C'est l'amour fou
এ যে এক উন্মত্ত প্রেম
Qui fait de nous des hommes à genoux
যা হাঁটু গেঁড়ে নতজানু হতে বাধ্য করে পুরুষকে
Des amoureux fous
দেওয়ানা প্রেমিকেরা
Qui donneraient tout pour un rendez-vous
যে প্রিয়তমার সাথে একটাবার দেখা করবার জন্য তার সবটুকু বিলিয়ে দেবে
C'est l'amour fou
এ যে এক উন্মত্ত প্রেম
Qui coule dans les veines
যা শিরায় শিরায় বইতে থাকে
De tous ceux qui s'aiment
তাদের, যারা ভালোবেসে যায় একে অপরকে
Car au fond de nous on est tous les même
কারণ হৃদয় গহীনে সবাই আমরা এক
Quand quelqu'un vous aime
যখন কেউ আপনাকে ভালবাসে
Il est là au cœur du tourment dans tous les naufrages
প্রতিটা ভাঙনের সময় যখন হৃদয়ে তীব্র যাতনা ওঠে, সে ঠাঁয় থাকে সেখানে
On ne peut l'enchaîner pourtant ni le mettre en cage
কেউ তাকে শেকলে রুখতে পারেনা, না পারে খাঁচায় বন্দী রাখতে
Il est ici parce qu'il reste de notre passage
সে ঠাঁয় থাকে সেখানে কারণ সে পথিক আমাদেরই পথের
Ce que Dieu nous laisse en héritage
যা (পথ) ঈশ্বরের পক্ষ থেকে আমাদের পুরুষানুক্রমে পাওয়া
C'est l'amour fou
এ যে এক উন্মত্ত প্রেম
Qui fait de nous des hommes à genoux
যা হাঁটু গেঁড়ে নতজানু হতে বাধ্য করে পুরুষকে
Il nous rend jaloux presque à moitié fou
প্রায় আধা পাগলের মতো ঈর্ষাকতর বানিয়ে দেয়
De ses yeux si doux
অমন স্নেহপূূূূূূূূূর্ণ আঁখির তরে
C'est l'amour fou
এ প্রেম দেওয়ানা হয়ে যায়
Qui court le temps à. pas de géant
এইযে সময় গড়িয়ে যায় এক লহমায়
Et un rendez-vous avec les enfants
আর আলাপচারিতা ঘটে সন্তানদের সাথে
Et nos petits enfants
এবং আমাদের ছোট সন্তানদের সাথে
C'est l'amour fou
এ এক উন্মত্ত প্রেম
C'est l'amour fou
এ এক উন্মত্ত প্রেম
C'est l'amour fou
এ যে এক উন্মত্ত প্রেম
C'est l'amour fou
এ যে এক উন্মত্ত প্রেম

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
কী ভাবছেন?