Juliette Armanet - L’Amour en Solitaire Bangla Translation

প্রথম দিকে মনে হবে গানটা একাকীত্ব নিয়ে; ভালবাসাহীনতা, আফসোস, ভেঙে পড়া, না পাওয়ার হতাশা নিয়ে। কিন্তু গানটার শেষ পর্যন্ত যেতে যেতে আপনার ধারণা পাল্টে যাবে। গানটা জুড়ে গায়কের ভেঙে পড়া, না পাওয়ার হতাশা আছে বটে, কিন্তু তা প্রেমিককে নয়, নিজের আপন সত্ত্বাকে খুঁজে বেড়াবার হাহাকারের। দিশেহারা মুহূর্তগুলোতে আগের আত্মবিশ্বাসী দৃঢ় ‘আমি’টা, যে তাকে আগলে রাখতো, পথ দেখাতো, সে গুম মেরে গেছে। তাকেই হন্যে হয়ে খুঁজে বেড়িয়ে অবশেষে হতাশ হতে হয়। নিজের ভঙুরতাকেই বরণ করে নিয়ে বলে, যা খুুশি হোক। কিছু যায় আসেনা!


নোট ১: Alter শব্দটার অর্থ পুন:সংস্কার, পরিবর্তন করা, নবরূপ দেত্তয়া। গানটায় এর বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে বলে এর সবচেয়ে মানানসই অর্থটা- ‘নবরূপ’ ব্যবহার করেছি।

নোট ২: Naufrage মানে জাহাজ-ডুবি। এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। জাহাজ, যা অবলম্বন করে কেউ অকূল জলে পাড়ি জমায়, শেষে মাঝ সমুদ্র্রে তার জাহাজ ভেঙে যায়। তারপর কী ঘটে বলাই বাহুল্য।

গানটায় এমন প্রচুর রূপক রয়েছে। বলা যায় প্রতিটা চরণেই রূপকের ছড়াছড়ি।

তাহলে আসুন দেখে নিই গানটা,



L'amour en solitaire


Solo dans ma peau, sur la plage
সৈকতে, আমার ত্বকের গভীরে কেবলই
J'me la joue mélo,
আমি সুর করে গেয়ে যাই

je drague les nuages
মেঘেদের সাথে আমি প্রেমের ভান ধরি (flirt)

Solo dans ma fête,
আমার একলা উৎসবে

c'est dommage
কি লজ্জার!

À deux c'est tellement chouette
একসাথে থাকা, সে কতই না সুন্দর

D'fumer des cigarettes, sur la plage
সৈকতে সিগারেট ফোঁকা



Solo dans l'bateau,
জাহাজে একাকী

je mets les voiles
আমি পাড়ি জমাই

Mais solo je prends l'eau, des matelots
কিন্তু একলা নাবিক, আমি, তলিয়ে যাই

Où es-tu mon alter,
আমার নবরূপ, কোথায় তুমি

où es-tu mon mégot
কোথায় আমার সিগারেটের ছুঁড়ে ফেলা গোড়াটা

Pour moi t'étais ma mère mon père mon rodéo
তুমিই তো ছিলে আমার মা ‍আমার বাবা আমার পালক

Je traverse le désert l'amour en solitaire
একাকী আমি এ ভালবাসার মরুভূমি পাড়ি দিয়ে চলেছি

Reviens moi mon alter,
আমার কাছে ফিরে এসো আমার নবরূপ,

reviens moi héros
ফিরে এসো আমার কাছে আমার বীর

Je veux retrouver ma terre ma bière et mon tricot
আমি আবারো ফিরে পেতে চাই আমার ঠাঁই আমার বিয়ার আর আমার গরম জামাটা

Plus traverser le désert, l'amour en solitaire
আমি এ প্রেমের মরুভূমি পারি দিয়েই চলেছি, একলা



Solo sur mon île, sur ma plage
একা আমার দ্বীপটাতে, আমার সৈকতটাতে

J'me tiens plus qu'à un fil
আমি টিকে থাকি কেবল একটা সুতার ওপর (নির্ভর করে)

J'ramasse mon coquillage fragile
আমার ভঙ্গুর খোলসগুলো কুড়াই

Solo dans ma gueule j'peux plus voir
শুধু আমারই মুখ ছাড়া আর কিছুই দেখতে পাইনা আমি

Te voir dans toutes ces gueules en miroir
আয়নার এই (আমার নিজেরই) চেহারাগুলোয় তোমাকেই দেখি

Où es-tu mon alter,
কোথায় তুমি আমার নবরূপ,

où es-tu mon mégot
কোথায় আমার সিগারেটের ছুঁড়ে ফেলা গোড়াটা

Pour moi t'étais ma mère mon père mon rodéo
তুমিই তো ছিলে আমার মা ‍আমার বাবা আমার পালক

Je traverse le désert l'amour en solitaire
একাকী আমি এ ভালবাসার মরুভূমি পারি দিয়ে চলেছি

Reviens moi mon alter, reviens moi héros
আমার কাছে ফিরে এসো আমার নবরূপ, ফিরে এসো আমার কাছে আমার বীর

Je veux retrouver ma terre ma bière et mon tricot
আমি আবারো ফিরে পেতে চাই আমার ঠাঁই আমার বিয়ার আর আমার উষ্ণ জামাটা

Plus traverser le désert, l'amour en solitaire
আমি এ প্রেমের মরুভূমি পারি দিয়েই চলেছি, একলা


Solo j'danse le slow sur ta plage
তোমার সৈকতে আমি মৃদু তালে একাকী নেচে বেড়াই

J'm'enroule dans les flots
আমি ঢেউয়ের মাঝে নিজেকে মুড়িয়ে নিই

Solo j'fais naufrage
আমার নিঃসঙ্গ জাহাজ ভেঙে তলিয়ে যায়

Mais dans l'fond j'm'en fous
কিন্তু অবশেষে আমার কিছুই যায় আসেনা

C'est pas grave
এটা কোনো ব্যাপারই না

Sans toi j'devenais flou
তুমিবিনে আমি আবছায়া হয়ে পড়ি

Un point c'est tout
ব্যস, ওই অতটুকুই 



একটা আবৃত্তি সংস্করণ আছে গানটার। মিস করবেননা!


মন্তব্যসমূহ