On Ne Vit Qu'Une Fois: French to Bangla lyrics


Bienvenue!

আরেকটা দারুণ পছন্দের গান নিয়ে হাজির হয়ে গেলাম। আধুনিক গায়ক সিদোয়ানের জীবনমুখী আর অনেকটা আধ্যাত্মিক ধাঁচের গান এটা।

গানটাতে ‘Vingt mille’ শব্দগুচ্ছ ব্যবহৃত হয়েছে বারবার, যাকে আক্ষরিক বাংলা করলে দাঁড়ায়, ‘বিশ হাজার‘। এর মাধ্যমে আদতে নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাচ্ছেনা, বরং বসেছে ‘অসংখ্য’ বা ‘অনিশ্চিতভাবে বেশি’ কোনো পরিমাণ বোঝাতে; বাংলায় যাকে আমরা বলি একশোটা, শত শত, হাজারো, (একটা কথা পঞ্চাশ বার না বললে কানে ঢুকে না) বা এমন আরওসব প্রত্যয়। আমি এখানে তাই আর আক্ষরিক অর্থটা রাখিনি।

তাহলে আর কথা না বাড়িয়ে দারুণ গানটার মানে জেনে নেয়া যাক আসুন,



On Ne Vit Qu'Une Fois
আমরা একবারের বেশি তো বাঁচিনা



Vingt mille façons de voir le monde

হাজারটা উপায় আছে দুনিয়াকে দেখার


Vingt mille raisons de le haïr

হাজারো কারণ আছে একে ঘৃণা করবার

Comment se relever si on tombe?

পড়ে গেলে কেউ উঠে দাঁড়ায় কিভাবে?

Plus peur de vivre que de mourir

মরবার চেয়েও বেশি ভয় করে বেঁচে থাকাকে

A quoi bon ces promesses d'amour

ভালবাসাবাসির এতসব প্রতিশ্রুতিতে লাভটা কী?

Courir après l'infini

অসীমের পিছে দৌড়ে,

Vu que tout s'arrête un jour

দেখলাম যে সবই থেমে যাবে একদিন

Et qu'avec le temps tout s'oublie

আর সময়ের সাথে সাথে সবকিছুই ভুলে যাওয়া হবে




Si l'on ne vit qu'une fois ah, ah, ah

যদি আমরা একবারের বেশি না-ই বাঁচি,

Pourquoi ces montagnes qui nous freinent eh, eh, eh

কেন এত এত পর্বত আমাদের রাশ টেনে ধরে

Si l'on ne vit qu'une fois ah, ah, ah

যদি আমরা না-ই বাঁচি একবারের বেশি,

Dis-moi tout sauf que tu m'aimes, aimes, aimes, aimes

আমাকে ভালবাসো বলা ছাড়া তুমি আর যা-খুশি বলো

Si l'on ne vit qu'une fois

যদি আমরা একবারের বেশি না-ই বাঁচি




Vingt mille façons de dire je t'aime

তোমাকে ভালবাসি বলবার হাজারটা উপায় আছে

Vingt mille raisons de ne pas le dire

হাজারো কারণ আছে তা না বলবার

Très peu de chance pour le contraire

এর উল্টোটার সম্ভাবনা আছে খুব কমই

Que fera-t-on pour se détruire?

নিজেকে ধ্বংস করতে কেউ কী করে?

Vingt mille chances qu'on se regrette

আক্ষেপ করবার হাজারটা সুযোগ আছে আমাদের

Vingt mille questions sans réponse

আছে অমীমাংসিত হাজারখানেক প্রশ্ন

Sera-t-on ce qu'on a voulu être?

যা হবো বলে আশা করে এসেছি, তা কি পারব হতে?

Que fera-t-on si on renonce?

যদি সবই ছেড়ে দিই, তাহলে করবটা কী?



Si l'on ne vit qu'une fois ah, ah, ah

যদি আমরা একবারের বেশি না-ই বাঁচি,

Pourquoi ces montagnes qui nous freinent eh, eh, eh

কেন এত এত পর্বত আমাদের রাশ টেনে ধরে

Si l'on ne vit qu'une fois ah, ah, ah

যদি আমরা একবারের বেশি না-ই বাঁচি,

Dis-moi tout sauf que tu m'aimes, aimes, aimes, aimes

আমাকে ভালবাসো বলা ছাড়া তুমি আর যা-খুশি বলো

Si l'on ne vit qu'une fois ah, ah, ah

যদি আমরা একবারের বেশি না-ই বাঁচি,

Pourquoi ces montagnes qui nous freinent eh, eh, eh

কেন এত এত পর্বত আমাদের রাশ টেনে ধরে

Si l'on ne vit qu'une fois ah, ah, ah

যদি আমরা একবারের বেশি না-ই বাঁচি,

Dis-moi tout sauf que tu m'aimes, aimes, aimes, aimes

আমাকে ভালবাসো বলা ছাড়া তুমি আর যা-খুশি বলো

Si l'on ne vit qu'une fois

যদি আমরা একবারের বেশি না-ই বাঁচি




Toutes ces questions courent dans ma tête

আমার মাথায় ঘু্রতে থাকে এসব প্রশ্ন

Toutes ces questions que je me pose

এসব প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করতে থাকি আমি

Que fera-t-on si tout s'arrête?

কী হবে এই সবকিছু যদি থেমেই যায়?

Quelles sont les raisons à ces causes?

এতসবকিছু ঘটবার যুক্তি কী?



Si l'on ne vit qu'une fois ah, ah, ah

যদি আমরা না-ই বাঁচি একবারের বেশি,

Pourquoi ces montagnes qui nous freinent eh, eh, eh

Si l'on ne vit qu'une fois ah, ah, ah

Dis-moi tout sauf que tu m'aimes, aimes, aimes, aimes

Si l'on ne vit qu'une fois

Si l'on ne vit qu'une fois

Si l'on ne vit qu'une fois


        এই গানটাতে ‘on' এর ব্যবহার হয়েছে প্রায় পুরোটা জুড়েই। আমরা আগেই এর অর্থ জেনেছি।

On = কেউ / আমরা।

অর্থ দুটোই সঠিক। ‘কেউ’ বোঝাতে কখনো ব্যবহৃত হয় il, কখনো on.
‘আমরা’ বলতে সাধারণত nous ব্যবহৃত হয়। On বসে যখন কাছের ঘণিষ্ট মানুষদের নিয়ে বা ইনফরমাল অর্থে `আমরা' বোঝতে চাইছে। কখন কোন অর্থটা হবে, আগ-পিছের বাকি কথার অর্থ দিয়ে বুঝে নিতে হবে।

এ গানটার বাংলা করতে গিয়ে দুইরকম ব্যবহারই এসেছে।

মন্তব্যসমূহ