Moana মুভিটাকে ভালবাসার জন্য না, ঠিক অ্যানিমেশন-প্রেমী হতে হয়না। কমবেশি সবাই মুভিটা দেখেছে বা অন্তত গানগুলো শুনেছে। আর ফেসবুক-ইউটিউবের বদৌলতে কিছু টুকরো-টাকরা দৃশ্য কারো দেখা হয়নি, এ কথা একেবারেই অবিশ্বসযোগ্য।
![]() |
| Moana |
মুভিটা আমরা ইংরেজিতে দেখেছি বটে, কিন্তু এর একটা ফরাসি সংস্করণও আছে। যারা ভাষাটা শিখছেন, আর মুুভি-প্রেমী, তারা এতদিনে জেনেই গেছেন ব্যাপারটা। যেহেতুু গানই আমার জন্য মানানসই, তাই সেই সংস্করণেরই আমার সবচেয়ে পছন্দের How Far I'll Go গানটা বাংলায় রূপান্তরের চেষ্টা করলাম।
এখানে উল্লেখ্য যে, আসল (ইংরেজি) গানটার কথামালার সাথে ফরাসিরটা মেলাতে গেলে ধাঁধায় পড়ে যাবেন। পুরো গানটার আক্ষরিক না, বরং ভাবানুবাদ করতে গিয়ে চরণগুলো এদিক-ওদিক হয়েছে শুরু থেকে বেশকিছু জায়গা জুড়েই। তাই আসল-নকল না মিলিয়ে সোজা ফরাসি থেকে শেখা শুরু করে দেয়াই উত্তম। তাহলে আসুন,
Le Bleu Lumière
এই উজ্জ্বল নীলিমা
Le bleu du ciel n'est pas le bleu de la mer
আকাশের নীলিমা সমুদ্রের নীলিমাটি নয়
Ce bleu que moi je préfère
যে নীলিমাটি আমি পছন্দ করি
Sans vraiment savoir pourquoi
ঠিক কেন করি, তা না জানা সত্ত্বেও।
J'aimerai tant rester fidèle à ma terre
আমি খুব করে চাই আমার দেশের প্রতি সৎ থাকতে
Oublier le vent éphémère
ক্ষণস্থায়ী হাওয়াটাকে ভুলে থাকতে
J'ai essayé tant de fois
আমি কঠোর চেষ্টা করেছি।
J'ai beau dire "je reste, je ne partirai pas"
আমি যতরকমভাবে বলেছি, “আমি থাকব, ছেড়ে যাবনা ”
Chacun de mes gestes, chacun de mes pas
আমার সমস্ত ক্রিয়া, আমার সমস্ত পদক্ষেপ
Me ramènent sans cesse, malgré les promesses
আমাকে ফিরিয়ে নিয়ে যেতে থাকে, আমার সমস্ত প্রতিজ্ঞা সত্ত্বেও
Vers ce bleu lumière
এই উজ্জ্বল নীলিমার দিকে,
L'horizon où la mer touche le ciel
যে দিগন্তে সাগর আকাশ ছোঁয় ;
Et m'appelle
আর আমায় ডাকে
Cache un trésor que tous ignorent
কি এক সম্পদ লুকিয়ে রাখে, যার কথা কেউ জানেনা
C'est le vent, doucement qui se lève et me révèle
হাওয়া-ই সে, যে আলতো করে উঠে গিয়ে আমায় দেখায়
Le bleu de l'eau
জলের নীলিমাকে
Si je pars j'irai plus loin et toujours plus haut
যদি আমি চলে যাই, আমি চলে যাব অনেক দূরে আর আরো অনেক উপরে।
Il faut aimer mon île et son histoire
আমাকে আমার দ্বীপটাকে আর তার আখ্যানকে ভালবাসতে হবে
Pour ceux qui veulent encore y croire
তাদের খাতিরে, যারা এখনো এগুলোয় বিশ্বাস রাখতে চায়,
Oublier le temps qui passe
কতটা সময় বয়ে গেছে তা অগোচরে রেখেই।
Il faut aimer mon île et son histoire
আমাকে আমার দ্বীপটাকে আর তার আখ্যানকে ভালবাসতে হবে
Et garder encore l'espoir
এবং আশাটাকে সংরক্ষিত করে রাখতে
Un jour je trouverai ma place
একদিন আমি আমার জায়গাটা খুঁজে পাব
Je peux les guider
আমি তাদেরকে পথ দেখাতে পারব
Les rendre plus grands
তাদেরকে আরো উঁচুতে নিয়ে যেতে পারব
Les accompagner je prendrai le temps
আমি সময় নিব তাদেরকে পরিচালনার কাজটি করতে
Mais cette voie cachée pense tout autrement
কিন্তু এই লুক্কায়িত স্বরটির ভাবনা একেবারেই আলাদারকমের
Je ne comprends pas
আমি ধরতে পারিনা !
Le soleil vient danser sur la mer éternelle
রোদ এসে এই উজ্জ্বল নীলিমার উপর নেচে বেড়ায়
Mais tous ignorent ces reflets d'or
কিন্তু সবাই এই সোনালী প্রতিফলনকে উপেক্ষা করে যায়
Elle m'attend sous un tapis de lumière
আলোর গালিচার তলে সে আমার জন্য অপেক্ষা করে চলেছে
La mer m'appelle
সাগর আমায় ডাকে
Moi je veux voir
আমি দেখতে চাই
Derrière les nuages de nouveaux rivages
মেঘের ওপারে নতুন যতসব তীর
L'horizon où la mer touche le ciel
যে দিগন্তে সাগর আকাশ ছোঁয় ;
Et m'appelle
আর আমায় ডাকে
Cache un trésor que tous ignorent
কি এক সম্পদ লুকিয়ে রাখে, যার কথা কেউ জানেনা
C'est le vent doucement qui se lève
হাওয়া-ই সে, যে আলতো করে উঠে গিয়ে আমায় দেখায়
Et me révèle
আর আমায় বলে
Que j'ai le droit d'aller là-bas
যে, সেখানে যাবার অধিকার আমার আছে !

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
কী ভাবছেন?