Salut! Comment ça va?
হ্যালো! কী খবর?Je suis très bien. J'aime marcher.
এখানে ৩টি ক্রিয়া দেখা পাচ্ছেন,
১) Suis [সিউই]
২) Aime [এম্]
৩) Marcher [মাখশে]
১) Suis অর্থাৎ ‘হই’। মূল রূপ être [এতখে] থেকে বদলে suis হয়েছে। এর ব্যবহার ইংরেজি ‘am’ এর মতো।
Je suis (আমি আছি) très bien (খুব ভাল)।
২) Aime -ক্রিয়াটির মূল রূপ হলো ‘aimer’, অর্থ পছন্দ করা। আমি পছন্দ করি বোঝাতে je + aime বসেছে, উত্তম পুরুষ অনুসারে ক্রিয়ার রূপ বদলে।
ফরাসিতে উচ্চারণের সুবিধার জন্য দু’টো স্বরবর্ণ একসাথে রাখা হয় না। তাই তা বদলে হয়ে যায়, j'aime.
৩) Marcher অর্থ হাঁটা। এখানে ক্রিয়ার পূর্ণরূপই আছে। এখানে মনে রাখতে হবে যে, একটা বাক্যে পরপর দু'টো ক্রিয়া থাকলে প্রথমটি বদলাবে। পরেরটি মূল রূপেই বসবে।
অনেক জ্ঞান হল। চলুন যা শিখলাম তা দিয়ে এবার কিছু বকর বকর করা যাক! মুখে উচ্চারণ করতে ভুলবেন না কিন্তু।
Je marche [জ মাখশে] - আমি হাঁটি বা হাঁটছি।
Je marche beaucoup [জ মাখশে বকু] - আমি প্রচুর হাঁটি বা হাঁটছি।

J'aime marcher beaucoup [জেম মাখশে বকু] - আমি হাঁটতে ভীষণ প্রছন্দ করি।
Je suis bien et j'aime marcher beaucoup [জ সিউই বিয়াঁ এ জেম মাখশে বকু] - আমি ভাল আছি এবং আমি হাঁটতে ভীষণ পছন্দ করি।
Je suis très bien et j'aime marcher beaucoup [জ সিউই থ্খে বিয়াঁ এ জেম মাখশে বকু] - আমি খুব ভাল আছি এবং আমি হাঁটতে ভীষণ পছন্দ করি।
Je suis très bien aujourd'hui et j'aime marcher beaucoup [জ সিউই থ্খে বিয়াঁ ওজোঘদুই এ জেম মাখশে বকু] - আজকে আমি খুব ভাল আছি এবং আমার হাঁটতে ভীষণ ভাল লাগছে।
🖐🏼 পরিবর্তনগুলো খেয়াল করুন। ফ্রেঞ্চ ক্রিয়ায় ঘটমান বর্তমান বা present continuous tense আলাদা করে নেই বটে, কিন্তু তার অস্তিত্ব এভাবেই অর্থ করে আপনাকে বের করে নিতে হবে।
চলুন শব্দখেলায় ফিরি,
Je suis très bien aujourd'hui et j'aime marcher beaucoup à la rue [জ সিউই থ্খে বিয়াঁ এ জেম মাখশে বকু আ লা ঘু] - আজকে আমি খুব ভাল আছি এবং রাস্তায় হাঁটতে আমার ভিষণ ভাল লাগছে।
Je suis très bien aujourd'hui et j'aime marcher beaucoup à la rue de ville [জ সিউই থ্খে বিয়াঁ এ জেম মাখশে বকু আ লা ঘু দ ভিই] - আজকে আমি খুব ভাল আছি এবং শহরের রাস্তায় হাঁটতে আমার ভিষণ ভাল লাগছে।
T'inquiète pas, je suis très bien aujourd'hui et j'aime marcher beaucoup à la rue de ville [তাঁকিয়েত পা, জ সিউই থ্খে বিয়াঁ এ জেম মাখশে বকু আ লা ঘু দ ভিই] - চিন্তা কোরো না, আজকে আমি খুব ভাল আছি এবং শহরের রাস্তায় হাঁটতে আমার ভিষণ ভাল লাগছে।
T'inquiète pas, je suis très bien aujourd'hui et j'aime marcher beaucoup à la rue et d'autres lieux de ville [তাঁকিয়েত পা, জ সিউই থ্খে বিয়াঁ এ জেম মাখশে বকু আ লা ঘু এ দতখ্ লিউ দ ভিই] - চিন্তা কোরো না, আজকে আমি খুব ভাল আছি এবং শহরের রাস্তায় ও অন্যান্য জায়গায় হাঁটতে আমার ভিষণ ভাল লাগছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
কী ভাবছেন?