ভালবাসি

 নতুন ভাষা শিখতে গেলে ABCD শেখার আগে প্রথমেই আমরা যে কথাটা শিখি সেটা হল, I love you -কে এ ভাষায় কীভাবে বলে। 


এতদিনে জেনেই গেছেন, ফরাসিতে একে বলা হয় - 


Je t'aime.


ভাঙলে দাঁড়ায়, 

Je te+aime 


এখন প্রশ্ন হল, Aimer শব্দটার মানে কী? 


Aimer = পছন্দ করি / ভালবাসি।


অর্থ তো ডিকশেনারীতে পাওয়াই যায়। কিন্তু এর ব্যবহার নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। 

কখন ভালবাসি, আর কখন শুধুই পছন্দ করি বুঝায়?


উত্তর হল, ব্যক্তিবাচক অর্থাৎ মানুষকে বোঝাতে যখন শুধু aimer ব্যবহার হয়, তখন সেটাকে ভালবাসা বোঝায়।


J'aime ma mère. (আমি আমার মাকে ভালবাসি)


কিন্তু, শুধু পছন্দ করা বোঝাতে aimer+bien ব্যবহৃত হয়। মানে, ভালই পছন্দ করি, কিন্তু ভালবাসি না, এই আরকি!


J'aime bien ce fils. (আমি এই ছেলেটাকে পছন্দ করি / ভাল জানি)


এবার যখন মানুষ ছাড়া বস্তু, প্রাণী— যেকোনো কিছু বোঝানো হয় বা কোনো কাজ বোঝানো হয়, তখন অর্থটা হয়ে যাবে উল্টা। সেখানে aimer বসানো মানে শুধু পছন্দ করা। 


J'aime ma métier (আমি আমার পেশাটাকে পছন্দ করি)


এবার বস্তু, প্রাণীবাচক বা কোনো কাজ করাকে ভালবাসি বলতে গেলে নিয়ে আসতে হবে আরেকটা নতুন শব্দ।

তা হল, adorer.


J'adore lire le livre (আমি বই পড়তে ভালবাসি)


Aimer এর বিভিন্ন রূপ দেখে নিই এক ঝলকে:


je → aime

Tu → aimes

Vous → aimez

Il / elle → aime

Nous → aimons

Ils → aiment

মন্তব্যসমূহ