Bienvenue à la cours de français!
ফরাসি ক্লাসে স্বাগতম!
ফরাসিতে সব বিশেষ্য লিঙ্গভিত্তিক হয়। স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গ। একটি বোঝাতে পুরুষের ক্ষেত্রে ‘un’, নারীর ক্ষেত্রে ‘une’ ব্যবহৃত হবে। যেমন:
Un fils (একটি ছেলে)
Une fille (একটি মেয়ে)
এখানে তো সহজেই বুঝতে পারছি কখন নারী, আর কখন পুরুষ বোঝাচ্ছে। কিন্তু ফরাসিতে বস্তু ও প্রাণীবাচক বিশেষ্যের ক্ষেত্রে এমন করে লিঙ্গ নির্ধারণ করতে হয়। যেমন:
Un chat - একটি বিড়াল
Un cheval - একটি ঘোড়া
Un gateau - একটি কেক
Un jour - একটা দিন
Un livre - একটি বই
Un poisson - একটি মাছ
Un arbre - একটি গাছ
Un hôpital - একটি হাসপাতাল
Un portable - একটা মোবাইল
Un train - একটা ট্রেন
অন্যদিকে,
Une fleur - একটি ফুল
Une jupe - একটি স্কার্ট
Une table - একটি টেবিল
Une maison - একটি বাড়ি
Une porte - একটি দরজা
Un fenêtre - একটি জানালা
Une pomme - একটি আপেল
Une chouette - একটা পেঁচা
Une radio - একটা রেডিও
Une gare - একটা ট্রেন স্টেশন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
কী ভাবছেন?